কাঁসাই নদীতে স্নান করতে নেমে জলে ডুবে দুই শিশুর মৃত্যু
দি নিউজ লায়ন' পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বালিপোতা এলাকায় কাঁসাই নদীতে স্নান করতে নেমে শনিবার দুপুরে জলে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। মৃতদের নাম ঋত্বিক ঘোষ (১২) ও সুদীপ পাত্র (৬) । এদিন দাসপুর থানার সামাট গ্রামের সুদীপ পাত্র দাদুর সঙ্গে বালিপোতা এলাকায় আত্মীয়ের বাড়িতে আসে।
শনিবার দুপুরে দাদুর সঙ্গে সে ও তার সম্পর্কিত দাদা ঋত্বিক কাঁসাই নদীতে স্নান করতে নামে। দুজনে নদীতে খেলা করছিল। কিছুক্ষণ পরে তাদের আর দেখা যায়নি। তাঁদের দাদু ভাবেন তারা বাড়ি চলে গেছে। ফিরে এসে দেখতে না পেয়ে পুনরায় গ্রামের সকল কে নিয়ে নদীতে তল্লাশি চালিয়ে দুজনের নিথর দেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের অনুমান নদীতে স্নান করার সময় ওই দুই শিশু নদীর জলে তলিয়ে যায় ,যা তাদের দাদু বুঝতে পারেনি।জলে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারে ও বালিপোতা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে।দাসপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Post a Comment